

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মঙ্গলকোট (কেশবপুর) প্রতিনিধি॥ জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলকোট বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মঙ্গলকোট ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জিএম মহিউদ্দিন মিন্টু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান। আরও বক্তব্য দেন যুব নেতা শাহাদৎ হোসেন, মাসুদুজ্জামান, ছাত্র নেতা মানিক, মুকুল, অলোক, মিন্টু, সাদেক, মিশু, আতিয়ার, কামরুজ্জামান প্রমূখ।
কেশবপুরে নিরাপত্তা চেয়ে
ঘের মালিকের জিডি
কেশবপুর ব্যুরো ॥ সন্ত্রাসীদের ভয়ে কেশবপুরের এক ঘের মালিক পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে নিরাপত্তা চেয়ে তিনি থানায় জিডি করেছেন। উপজেলার নারায়নপুর গ্রামের নীরিহ মৎস্য ঘের ব্যবসায়ী শামছুর রহমান সানার কাছে বিভিন্ন সময়ে চাাঁদা দাবিসহ সন্ত্রাসীরা জীবন নাশের হুমকি দিয়ে আসছে। চাঁদার টাকা না দিলে তাকে হত্যা, গুমসহ ঘের লুট করারও হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত ৭ জুন প্রকাশ্যে নারায়নপুর গ্রামের রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মতিয়ার রহমান ও জহুরুল ইসলাম তাকে হত্যার জন্য খোঁজাখুজি করে। ফলে শামছুর রহমান জীবন বাঁচাতে পালিয়ে যায়। তিনি নিরাপত্তা চেয়ে থানায় ৪০৩ নং জিডি করেছেন।

