

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
শালিখা (মাগুরা) প্রতিনিধি॥ শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বিএনপি’র প্রায় শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত ১৫ জুন বেলা ১১টার সময় ঐ নেতাকর্মীরা এমপি শ্রী বীরেন শিকদারের হাতে ফুলের মালা দিয়ে যোগদান করেছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মান্নান শিকদার ও যুবলীগ নেতা আনিচুর রহমান বিশ্বাস এর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠানে আওয়ামীলীগের যোগদান করেন উপজেলার বিএনপি সদস্য ইউপি মেম্বার আঃ ওয়াদুদ বিশ্বাস, মোঃ ইন্তাজ আলী তরফদার, রমজান সরদার, হুসাইন আহমেদ, আবু জাফর আলী সহ প্রায় শতাধীক নেতা-কর্মীরা। এই যোগদান অনুষ্ঠানে এমপি বীরেন শিকদারের প্রধান অতিথিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সী ইসরাইল হোসেন, ওসি এসএম শামছুল হক, শতখালী ইউপি আ.লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক আবুল কাশেম মিনা, ইউপি সদস্য তরুন কুমার, রাজ্জাক ঢালী, জয়দেব মোল্যা, রাজু শিকদার, আছাদ মোল্যা, নির্মল কুমার, রজমান হোসেন, ইলিয়াচুর রহমান, রেজাউল ইসলাম সহ বিভিন্ন পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

