

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
খুলনা ব্যুরো : কুষ্টিয়ায় তিন শ্রমিক হত্যার প্রতিবাদে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দুই ঘণ্টা ধর্মঘট পালন করেছে ট্যাংকলরি শ্রমিকরা। বুধবার সকালে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকাল ৮টায় খালিশপুরের তিন ডিপোয় তেল উত্তোলন না করে স্ব স্ব ডিপোর গেটে ট্যাংকলরি নিয়ে অবস্থান করে। পরে সংগঠনের কাশিপুরস্থ কার্যালয়ের সামনে সমবেত হয় শ্রমিকরা। এসময় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সংগঠনের সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আলী আজিম ও ট্রাক শ্রমিক নেতা আব্দুর রহিম বক্স সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অবিলম্বে তিন শ্রমিক নেতার হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ, ১৪ আগস্ট বিকেলে কুষ্টিয়া বিআরবি ইন্ডাস্ট্রিজ এ ট্যাংলরির ম্যানোয়ালের ড্রাইভার ও দুই হেলাপারকে দুর্বৃত্তরা হত্যা করে।

