http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

১৫ আগস্ট স্মরণে চাঁদাবাজি না করার আহবান
    A+ A A-

কাগজ সংবাদ : যশোর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক প্রতি বছরের ন্যায় এবারও সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পৃথকভাবে করার আয়োজন করেছেন। কিন্তু তিনি আশংকা করছেন, এ উদ্যোগকে ম্লান করে দিতে মহল বিশেষ তার নামে চাঁদাবাজি করতে পারে। এ কারণে তিনি এক বিবৃতিতে তার নামে চাঁদাবাজি বন্ধে সকলের প্রতি আহবান জানিয়েছেন। 
কোন মহল তার নামে কোনো প্রকার চাঁদা দাবি করলে কোতোয়ালী থানায় অথবা তার ব্যক্তিগত ০১৯৩৫৭৮৮১৮৮ নম্বর মোবাইলে জানানোর জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।