

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছার গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ নেতা অরুণ কান্তি সেন (৭৫) সোমবার দুপুরে হৃদরোগে পারবাজারস্থ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। প্রবীণ এ আওয়ামীলীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন অরুণ ডাক্তারের বাল্যবন্ধু সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম।

