http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

সরকারি গাছ কাটার অভিযোগে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আটক
    A+ A A-

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সরকারি গাছ কাটার অভিযোগে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেককে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। 
উপজেলার কামটা এলাকায় রাস্তার পাশে সরকারি জমিতে বে-সরকারি সংস্থা উত্তরনের সামজিক বনায়ন সৃষ্টি প্রকল্পের অধীনন্থ গাছ কাটার অভিযোগে উক্ত প্রকল্পের সদস্য সখিনা খাতুনের দায়েরকৃত মামলার (মামলা নং-৫) ভিত্তিতে গতকাল দেবহাটা থানা পুলিশ চেয়ারম্যান তাকে আটক করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।