http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

প্রবাসীদের জন্য কিছুই করেনি সরকার: বি চৌধুরী
    A+ A A-

কাগজ ডেস্ক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজ সরকার প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কোথায় খরচ করছে, দেশবাসী তা জানে না। এক কথায় এই সরকার প্রবাসীদের কল্যাণে কিছুই করেনি।

তিনি বুধবার রাজধানীর বারিধারার বিকল্পধারার প্রেসিডিয়াম কার্যালয়ে দলের প্রবাসী নেতাদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন। প্রবাসী নেতাদের মধ্যে ছিলেন লন্ডন প্রবাসী বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব মো. অহিদউদ্দিন ও বিকল্পধারার প্রবাসী বিষয়ক সম্পাদক নিউইয়র্ক প্রবাসী মুনিরুল ইসলাম।

বি চৌধুরী বলেন, এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। জাতীয় আয়ের বিশাল একটি অংশ আসে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে। কিন্তু সরকার তাদের পাঠানো অর্থ দিয়ে কি করছে, দেশবাসী তা জানে না।

প্রবাসীদের কল্যাণে সরকার কোনো পদক্ষেপই নেয়নি অভিযোগ করে তিনি বলেন, এই সরকার দিন দিন দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলই এই সরকারের সীমাহীন দুর্নীতির একটি জলন্ত উদাহরণ।

আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে তিনি এ বিষয়ে জনমত গঠনের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সভাপতি অহিদউদ্দিন বলেন, দেশে আসলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। নানাভাবে তাদের হয়রানি করা হয়। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে এই সরকারের দুর্নীতি বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। এই অপরাধে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

অহিদউদ্দিন বলেন, সরকার তাদের প্রেরিত হাজার হাজার কোটি টাকা দিয়ে কি করেছে, প্রবাসীরা তার হিসাব চান। অর্থনৈতিকভাবে যেমন তেমনি রাজনৈতিকভাবেও প্রবাসীদের বঞ্চিত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকার তাদের নাগরিক অধিকার ভোটাধিকার থেকেও বঞ্চিত করেছে।