

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার দুদকের সমালোচনা করে বলেছেন, “দুদক এখন সরকারের পোষা বিড়ালে পরিণত হয়েছে। দুর্নীতিবাজ মন্ত্রীদের কথা দেশবাসী জানলেও দুদক তা জানে না।”
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ: সরকারের ভূমিকা ও জাতীয় মর্যাদা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
এম কে আনোয়ার বলেন, “ব্যর্থতা, দুর্বলতা ও আক্রমণাত্মক বক্তব্য পরিহার করে অর্থমন্ত্রী পদত্যাগ করলে বিশ্বব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে আমি মনে করি। এছাড়া অভিযুক্তদের ক্ষমতাচ্যুত করে বিশ্বাসযোগ্য তদন্তের পর বিশ্বব্যাংককে নতুন করে অনুরোধ করলেও তারা সিদ্ধান্ত বদলাতে পারে।”
দেশবাসীর জন্য ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত না নিতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানান বিএনপির এই শীর্ষ নেতা।
তিনি বলেন, “বিশ্বব্যাংকের এই ঘটনার রেশ অনেকদিন থাকবে। এটি যে জনগণের জন্য অপমানজনক- তা সরকারই বলছে।” এতে জাতির সম্মান ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমেরর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

