

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
কাগজ ডেস্ক : বিশ্বব্যাংক ছাড়া অন্য উপায়ে পদ্মাসেতু হলে ব্যয় বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
তিনি বলেন, “পদ্মসেতুর বিষয়ে অর্থমন্ত্রী বলছেন বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হবে। অন্যদিকে যোগাযোগমন্ত্রী বলছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হবে। আসলে তাদের নিজেদের মধ্যেই সমঝোতার অভাব রয়েছে।”
বুধবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আমরা বাংলাদেশ’ আয়োজিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিশ্বব্যাংক ছাড়া অন্য কোনো অর্থায়নে পদ্মাসেতু হলে ব্যয় অনেক বেড়ে যাবে। সরকারের দুর্নীতির দায় দেশবাসী নিতে পারে না।”
বিশ্বব্যাংকের নতুন প্রেসিন্ডেন্ট নির্বাচিত হলে এর অচলাবস্থা নিরসন হবে বলে অর্থমন্ত্রীর আশা উল্লেখ করে বলেন, “অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকে চাকরি করেও তাদের নীতি সম্পর্কে জানেন না? আসলে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের বাইরে কিছু বলতে পারেন না।”
তিনি আরো বলেন, “বিশ্বব্যাংক বলেছিল সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ও তার সচিবকে অব্যাহতি দিতে অথবা ছুটিতে পাঠাতে। কিন্তু সরকার শুধু তাদের দায়িত্ব রদবদল করেছে। বিশ্বব্যাংক এটা চায়নি।”
‘আমরা বাংলাদেশ’ এর সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামন দুদু, বিএনপি নেতা নূর মোহাম্মদ প্রমুখ।

