

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, “এ সরকারের উচ্চ পর্যায়ের নেতারা অবিরাম মিথ্যাচার করছেন। কুইক রেন্টাল বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তারা।”
রোববার সোয়া ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সরকারের ঋণ নির্ভর ও গণবিরোধী বাজেটের প্রতিবাদে বিএনপি ও ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৯২ হাজার কোটি টাকার সরকার যে বাজেট ঘোষণা করেছে, এর ৫২ হাজার কোটি টাকা ঘাটতি আছে। সরকার বলছে বিদেশ থেকে টাকা এনে এ ঘাটতি পূরণ করা হবে। কিন্তু বিদেশিরাও এ সরকারের আসল রূপ দেখে ফেলেছে। তাই বিদেশিরা এ টাকা কখনোই দেবে না।’
বিএনপি ও ১৮ দলীয় জোটের মহানগরী কমিটি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।
দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৮ জুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন সমাবেশের সভাপতি আব্দুস সালাম।
উল্লেখ্য, আবহাওয়ার বৈরি পরিবেশকে উপেক্ষা করে বিএনপি ও ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দিয়েছেন।

