

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “সরকারের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ বন্ধ করতে বিএনপিকে সম্পূর্ণভাবে ধ্বংসের পাঁয়তারা করছে সরকার। তবে তা সম্ভব হবে না। কারণ শেখ মুজিব বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।”
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে’ জিয়া ব্রিগেড আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, নিলুফার ইয়াসমীন মনি প্রমুখ।
ব্যারিস্টার রফিক বলেন, “ইলিয়াস আলীর গুমের ঘটনায় সরকার এবং তদন্ত কর্মকর্তাদের একদিন জবাব দিতে হবে। কারণ ঘটনার প্রায় দু’মাস চলে যাওয়ার পরও এখনো তদন্ত কর্মকর্তারা সাংবাদিকদের বলছেন অপহরণকারীদের সনাক্ত করা গেছে। তবে তিনি কোথায়, কি অবস্থায় আছেন সে বিষয়ে তারা কিছু জানে না।”
তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব না। অথচ আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হ্ওয়ার কথা রায়ে বলা আছে।”

