http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

লুটের টাকা হালাল করতেই নতুন ব্যাংকের অনুমোদন: মঈন খান
    A+ A A-

কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার দলীয় নেতাদের শেয়ার বাজারের লুট করা টাকা হালাল করার জন্যই দলীয় বিবেচনায় নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দলীয় নেতাদের কালো টাকা সাদা করার জন্যই বাজেটে এককভাবে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থমন্ত্রী বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ ধরেছেন তা কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়।

এর উদাহরণ টেনে তিনি বলেন, আইএমএফ’এর তথ্য মতে আগামী বছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ। আর বর্তমানে প্রবৃদ্ধি আছে ৬ দশমিক ৩ শতাংশ।

একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে মঈন খান বলেন, পত্রিকাটি বলেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৬৯টি আসন এবং বিএনপি ১শ ৬৯টি আসন পাবে। এসব তথ্য দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। বিএনপিকে নির্মূল করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার।

মঈন খান বলেনে, এই হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে আমাদের পূর্বাঞ্চলের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে।

পররাষ্ট্র মন্ত্রী ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারে দাঙ্গা শুরু হওয়ার পর কার্যতঃ কোনো ব্যবস্থা নিতে তিনি ব্যর্থ হয়েছেন। সমুদ্র জয় নিয়ে সরকার যে উল্লাস করেছিল, তার উল্টো ফল এখন দেখা যাচ্ছে।

দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ঢাকা ও সাভার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।