

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : বিএনপির চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে। গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিলে আর সহ্য করবো না।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি কামাল আনোয়ার আহমেদের মুক্তির দাবিতে ঢাকা কলেজ ছাত্রদল আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, বিএনপিও যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ কোনো নির্বাচন মানবেও না।’
ঢাকা কলেজ ছাত্রদল সভাপতি আল মাসুদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মিম নেওয়াজ আলী এবং ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক আমিরুজ্জামান শিমুল প্রমুখ।

