http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পরা আসামি ছিনতাই বেনাপোল পোর্ট থানার ৩ পুলিশ সাময়িক বরখাস্ত
    A+ A A-

বেনাপোল প্রতিনিধি ॥ পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি ছিনতাই এর ঘটনায় বেনাপোল পোর্ট থানার একজন সাবইন্সপেক্টরসহ ২ কনস্টবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে গতরাতে যশোর পুলিশ সুপার সাবইন্সপেক্টর দেলোয়ার হোসেন, সিপাহী ইমদাদ হোসনে ও সিপাহী খালিদ হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। 
বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ১১ জুলাই একটি মাদক মামলায় আদালতে নিয়ে যাওয়ার সময় বেনাপোল যশোর হাইওয়ে সড়কের নবীনগর এলাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় শাহাদৎ হোসেন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ছিনতাই’র ঘটনায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। ছিনতাই ঘটনার একদিন পর অবশ্য পুলিশ হ্যান্ডকাপ পরা অবস্থায় পুনরায় ওই আসামিকে আটক করে জেল হাজতে পাঠায়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর