http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

দেশের বহু বিতর্কিত ইউনিগেটওয়ের চেয়ারম্যানসহ ৫ প্রতারকের নামে যশোরে অর্থ আত্মসাত মামলা
    A+ A A-

দেওয়ান মোর্শেদ আলম : দেশের বহু বিতর্কিত এমএলএম কোম্পানী ইউনিগেট ওয়ে টু ইউ ভিসারেভের চেয়ারম্যান ফাজল এ রহমান, এমডি মুশফিকুর রহমান ও যশোর অঞ্চলীয় প্রতিনিধি খয়ের উজ জামানসহ পাঁচ প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারনা, অর্থ আত্মসাত ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে জাতীয় সঞ্চয় বিভাগের সাবেক সহকারী পরিচালক এস এম আব্দুল জব্বার গতকাল যশোর কোতোয়ালী থানায় এ মামলাটি করেছেন, যার নম্বর -১২।
মামলায় বলা হয়েছে, ইউনিগেটওয়ে টু ইউ ভিসারেভের চেয়ারম্যান ফাজল এ রহমান, ম্যনেজিং ডিরেক্টর মুশফিকুর রহমান, যশোর অঞ্চলীয় প্রতিনিধি উপশহরের খয়ের উজ জামান, উপশহরের খায়রুজ্জানের ছেলে সুজন ও ঢাকার ফালগুনী জুস গ্রুপ অব কোম্পানীর আব্দুল্লাহ আল মাসুদ দীর্ঘ দিন লোকজনকে প্রলোভন দেখিয়ে আসছিলেন। তাদের কোম্পানীতে টাকা বিনিয়োগ করলে উচ্চহারে মুনাফা দেয়া হবে বলে প্রচার করছিলেন তারা।
গত বছরের ১৯ জানুয়ারি কোম্পানীর যশোর অঞ্চলের দায়িত্বশীল প্রতিনিধি ও সাবেক শ্রেণীর সরকারি কর্মকর্তা পরিচয় দিয় খয়ের উজ জামান ভূক্তভোগী আব্দুল জব্বারের কাছ থেকে ৮ লাখ ১২ হাজার টাকা গ্রহন করে। যশোর পুরানো পৌরসভা ভবনে পাইলস ডাক্তার আব্দুর রবের চেম্বারে বসে উচ্চ মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে এ টাকা গ্রহণ করেন খয়ের উজ জামান। ওই সময় তিনি আরও অনেকের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করেন। জাতীয় সঞ্চয় বিভাগের সাবেক সহকারি পরিচালক আব্দুল জব্বারের কাছ থেকে আট লাখ টাকা নিলেও তার লভ্যাংশ প্রদান, এমনকি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন প্রতারক খয়ের উজ্জামান। এছাড়া কোম্পানীর উল্লেখিত আসামিরা টাকা ফেরতও দেয়নি। টাকা চাইতে গেলে নানা তালবাহানা করে চলেছে।
প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা দিয়ে তারা এখন ফালগুনী জুস অব কোম্পানী খুলে লগ্নি করেছে। এখানে তারা ব্যবসা পরিচালনা করছে। গত ৫ জুন আব্দুল জব্বার তার টাকা ফেরত চাইতে ওই কোম্পানীতে গেলে উল্লেখিত কর্মকর্তারা টাকা দেয়া হবেনা বলে স্রেফ জানিয়ে দেয়। টাকার বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আব্দুল জব্বারকে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বর্তমানে আব্দুল জব্বার নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি উল্লেখিত আসামিদের বড় ধরণের প্রতারক আখ্যা দিয়ে তাদের দ্রুত আটকের দাবি জানান। একই সাথে তিনিসহ সকল লগ্নিকারীরা যাতে টাকা ফেরত পান তার ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, এব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন আসামিরা প্রতারণার ফাঁদ পেতে সাধারণের টাকা হাতিয়ে পথে বসিয়েছে। তাদের দ্রুত আটকের ব্যবস্থা করা হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর