http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

সাতক্ষীরা সীমান্তে ২ ভারতীয় চোরাচালানী গ্রেফতার
    A+ A A-

সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবি সদস্যরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে মঙ্গলবার রাতে দুই ভারতীয় চোরাচালানীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোরাচালানীরা হল, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার দহাকান্দা গ্রামের শওকাত আলী গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৩৫) ও একই গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে ফারুক সরদার (৩২)। 
বিজিবি সূত্র জানায়, দুই ভারতীয় চোরাচালানী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ভাদিয়ালী গ্রামের রাস্তার উপরে সন্দেহজনক ভাবে চলাফেরা করছিল। এ সময় মাদরা বিওপি’র টহল দলের সদস্যরা রাত ৮টার দিকে তাদের আটক করে কলারোয়া থানায় সোপর্দ করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর