

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ সংবাদ : শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির এক দফা দাবিতে আন্দোলনরত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের নেতৃবৃন্দ গতকাল দুপুরে হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের সাথে সাক্ষাত করেছেন। যশোর সার্কিট হাউজে এ সাক্ষাত উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সালেহ, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক বাবুল আক্তার, সংগঠনের যশোর জেলা সভাপতি অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, সম্পাদক উত্তম কুমার দাস, চৌগাছা উপজেলা সভাপতি ইতিমুদ্দৌল্লা, মণিরামপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ মিলন ঘোষাল, সম্পাদক গোলাম মোস্তফা, অধ্যাপক সমীরন সরকার, জসিম উদ্দীন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম ইবাদুল হক।
হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব শিক্ষক নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ব্যাপারে সম্ভাব্য সবকিছু করবেন বলে তাদের আস্বস্ত করেন।

