http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!

বাজেটের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির মিছিল সমাবেশ
    A+ A A-

বাগেরহাট প্রতিনিধি : বর্তমান বাজেটকে গনবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রোববার সকালে বৃষ্টির মধ্যে শহরের মুনিগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, জেলা ছাত্রদল সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, পৌর বিএনপি সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা জিয়া পরিষদের সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাফুদৌলা জুয়েল, হেদায়েতুল ইসলাম লিটন, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, বাবু মোল্লা, দুলাল হোসেন, আসাদ সেখ, ওমর ফারুখ, শহিদুল ইসলাম গাজী, এসএম. রাশেদ কামাল, ফিরোজ হাসান, সাগর প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীকে জীবিত উদ্ধার ও গণ-বিরোধী বাজেট প্রত্যাহারের জোর দাবি জানান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর