http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
    A+ A A-

কাগজ সংবাদ॥ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। 
নিহতরা হলেন-যশোরের বাঘারপাড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইমান শেখের ছেলে মুক্তার (৯) ও চৌগাছা উপজেলার ভবানীপুর গ্রামের নুরুর রহমানের স্ত্রী বেগম (৫৫)।
নিহতদের স্বজনরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মুক্তার বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
অপরদিকে, সকাল ১১টার দিকে চৌগাছা পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় একটি নসিমন উল্টে গেলে বেগম গুরুতর আহত হন। পরে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর