

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডের আনন্দ পরিবহনের একটি বাস হতে বৃহস্পতিবার সকালে খোকন তালুকদার নামের এক কিশোর বাস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, খোকন একটি হোটেল থেকে রাতের খাবার শেষে বাসটিতে ঘুমোতে যায়। মধ্যরাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।
নিহত খোকনের বাড়ি শহরের ডোমরাকান্দি এলাকায়। তার পিতার নাম ফরিদ তালুকদার। পারিবারিক কলহের কারণে হত্যাটি সংঘটিত হয়েছে বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সে আনন্দ পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।

