

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
কাগজ সংবাদ॥ চাকলাদার পরিহবহন ভাংচুরের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলার সংবাদ শুনে স্ট্রোক করে মারা গেছেন সাবেক ছাত্রলীগ নেতা পুলিশ লাইন এলাকার আলিমুজ্জামান আলির মা আমেনা বেগম (৫৫)। তিনি ওই এলাকার লায়েকুজ্জামানের স্ত্রী। গতকাল সকালে তিনি মারা যান। জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আলী রেজা রাজু তাকে দেখতে যান।
১২ জুন বিকেলে যশোর বেনাপোল সড়কের চাকলাদার পাম্পের সামনে চাকলাদার পরিবহনের একটি কোচ পৌঁছালে পুলিশ লাইন এলাকার মঈনুদ্দিন মিঠুসহ ১০ জন ভাংচুর করে বলে মামলা হয়। আসামিদের মধ্যে পুলিশ লাইন এলাকার শিপন, সান্টু, মকা, চাইনিজ স্বপন, টিটো, সাবেক ছাত্রলীগ নেতা আলিমুজ্জামান আলি, রাজু, আলম, ও শহিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়। ১৫ জুন ওই মামলার সংবাদ গ্রামের কাগজসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদ পড়েন এলাকার অনেকে। আর এ সংবাদ শুনে অসুস্থ্য হয়ে পড়েন অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা আলিমুজ্জামান আলির মা ফাতেমা বেগম । ওই সংবাদে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। আর এর কিছু সময় পরেই মারা যান তিনি।

