

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
পাটকেলঘাটা (সাতক্ষীরা ) প্রতিনিধি ॥ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বলেছেন, কুড়েঘরে থেকেও মানুষের সেবা করা যায়। তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক কর্মী তরুণ আইচ। সমাজের সকল স্তরে বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে তার ছিল অবাধ বিচরণ। তার কর্ম পরিধি এবং ব্যাপকতায় তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরদিন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পাটকেলঘাটাস্থ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে অত্র শাখার দপ্তর সম্পাদক তরুণ আইচের অকাল মৃত্যুতে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাখার সভাপতি প্রভাষক প্রশান্ত রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক বিমল রায়ের উপস্থাপনায় শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, দেশ টিভি এবং যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, সুশান্ত কুমার ঘোষ, প্রভাষক বিধান চন্দ্র ঘোষ, প্রভাষক অরুণ বিশ্বাস, প্রভাষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক প্রবীর দেবনাথ, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী তবিবুর রহমান প্রমুখ।

