http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

খুলনার দিঘলিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
    A+ A A-

খুলনা ব্যুরো॥ দলীয় কোন্দলের জের ধরে শুক্রবার বিকালে দিঘলিয়া উপজেলার সেনহাটী বাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতির পিতাসহ ৫/৬জন আহত হয়েছেন। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকালে উপজেলার সেনহাটী বাজারে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফোরকান আহমেদ রনি ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সমর্থকরা যুদ্ধাপরাধীদের বিচার এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ আহবান করে। একই সময় রহিম গাজী ও গাজী খয়বারের নেতৃত্বে ছাত্রলীগের আরেকটি গ্রুপ ইস্টার্ণ জুট মিল গেট এলাকায় মিছিল বের করে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে রহিম গাজী ও খয়বারের সমর্থকরা লাঠিসোটা, দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে রনি ও রিয়াজুলের সমর্থকদের উপর হামলা চালায়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান আহমেদ রনির পিতা রোকন হোসেনসহ (৫৫) ৫/৬জন আহত হয়। আহত রোকন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফত হোসেন পল্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর