http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

কলারোয়ায় পল্লী-দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    A+ A A-

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : শনিবার কলারোয়ায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেবা মাস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 
সকাল ১০টায় ফাউন্ডেশনের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোয়ারা ফারুক। উপজেলা পল্লী-দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আব্দুর রহমানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, প্রাক্তন কর্মকর্তা মুক্তিযোদ্ধা কওছার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, কলারোয়া থানা অফিসার ইনচার্জ সিকদার আক্কাস আলীর পক্ষে এসআই তোফায়েল, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সুফলভোগী সাহাজদ্দীন প্রমুখ। 
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শওকত আলীর স্ত্রী শাহানারার হাতে ঋণ সহায়তার ১৫হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি মনোয়ারা ফারুক। এছাড়া প্রতিটি সদস্যের হাতে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে দেয়া বৃক্ষের চারা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স থেকে দেয়া খাবার স্যালাইন বিতরণ করা হয়।
সভা শুরুর আগে উপজেলা পরিষদ হতে এ উপলক্ষে একটি র‌্যালি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। যার নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোয়ারা ফারুক ও ব্যবস্থাপক আব্দুর রহমান। র‌্যালিতে বিপুল সংখ্যক সুফলভোগী অংশ গ্রহণ করেন। সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব শেখ মুজিবুর রহমানের নিজস্ব তহবিল থেকে ফাউন্ডেশনের সদস্যদের মাঝে বিতরণের জন্য পাঁচ হাজার বৃক্ষের চারা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর