http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

কেশবপুর সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি
    A+ A A-

কেশবপুর (যশোর) ব্যুরো : সংসদীয় আসন যশোর-৬ (কেশবপুর) পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। 
স্মারকলিপিতে বলা হয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুর দেশের ঐতিহ্যবাহী উপজেলা। দেশ স্বাধীন হওয়ার পর কেশবপুর উপজেলা নিয়েই যশোর-৬ আসন ছিল। কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অভয়নগর ও কেশবপুর উপজেলা এবং মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন নিয়ে যশোর-৬ আসন পুনর্গঠন করা হয়। কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন থেকে অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের দূরত্ব ১৩০ কিলোমিটার। শুধু কেশবপুর উপজেলা নিয়ে সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এ উপজেলার জনসংখ্যা ২লাখ ৫৩ হাজার ২৯১ জন। এছাড়া তিনটি উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন করার ফলে সৃষ্ট জটিলতার বিষয়টি স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, বিএনপি নেতা পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর বণিক সোসাইটির সভাপতি এরশাদ আলী মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিলন মিত্র, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, জাপা নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ, ওয়ার্কার্স পার্টি নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট সুকুমার রায়, ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন আহমেদ গাজী, রফিকুর ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক আনন্দ দাস, নূরুল ইসলাম খান প্রমূখ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর