

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
খুলনা জেলা প্রতিনিধি : দাকোপের ভদ্রা নদীতে বাঁশের ট্রলার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। থানা পুলিশ স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে পরে ভদ্রা নদীর বাঁশের ট্রলার থেকে লাশটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় মোড়ল তার মোবাইল ফোনে দাকোপ থানা পুলিশকে জানায় তাঁর পরিষদ সংলগ্ন শশ্মানঘাট এলাকায় ভদ্রানদীতে একটি বাঁশের ট্রলারে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ বছরের ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটির চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের জামার পকেট থেকে তোরাব আলী শেখ পিং রুস্তুম আলী শেখ, সাং সোনাতনকাটি উপজেলা পাইকগাছা এই নামের একটি ভোটার আইডি কার্ড পুলিশ উদ্ধার করেন। উদ্ধারকৃত আইডি কার্ডের ছবির সাথে লাশের অনেকটা মিল আছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ ধারনা করছে নিহত ব্যক্তি পাইকগাছা এলাকা থেকে বাঁশ বিক্রির জন্য তার সহযোগীসহ দাকোপে আসেন।
রাতের কোন এক সময় নিজেদের মধ্যে কলহের কারনে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় মোড়ল জানায় গত রোববার দিবাগত রাতে ৩/৪জন সহযোগীসহ দাকোপ গেট এলাকায় নিহত ব্যক্তিকে অনেকে দেখেছে। অপর দিকে নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দাকোপ থানা পুলিশ প্রাপ্ত আইডি কার্ড অনুযায়ী পাইকগাছা থানা পুলিশকে অবহিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

