http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা
    A+ A A-

কাগজ ডেস্ক : কোনো বিতর্কের সুযোগ না রেখেই দেশব্যাপী হালনাগাদ করা হচ্ছে ভোটার তালিকা। আর এ ভোটার তালিকা দিয়েই করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

বুধবার দুপুর একটায় নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে কমিশন সচিব ড. মুহাম্মদ সাদিক এ কথা জানান।

তিনি আরো বলেন, যেহেতু ভোটার তালিকা আমাদের জাতীয় আমানত তাই অত্যন্ত আন্তরকিতার সাথে হালনাগাদের কাজটি করা হচ্ছে। কিছু ভুল-ত্রুটি হয়ত থাকতে পারে। তবে আমরা যথাসম্ভব এটিকে শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন কমিশন ৭০ লাখ নতুন ভোটার নিবন্ধন হতে পারে এমনটা লক্ষ্য রেখেই এ কাজ শুরু করেছে।

কমিশন সচিব ড.সাদিক জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আশা করি,আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শেষ হবে।

এছাড়া আগামী বছরের ২-৩১শে জানুয়ারির মধ্যে চুড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলে তিনি দাবি করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এখানে ভুয়া ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।

কিছু দ্বৈত ভোটার হওয়ার সম্ভাবনা থাকলেও আছে। তবে পুনরায় যাচাই-বাছাই করার মাধ্যমে সেগুলো থেকে একটিকে রেখে বাকিগুলোকে বাতিল ঘোষণা করা হবে।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে কমিশন সচিব বলেন, রোহিঙ্গা সমস্যা এড়াতে ১২টি উপজেলা নিয়ে বিশেষ এলাকা গঠন করা হয়েছে। এসব উপজেলায় ফর্ম-২ পূরণের সাথে একটি করে বিশেষ ফর্ম পূরণ করা হচ্ছে যেখানে ভোটারের জমিজমার দলিল, নিকট আত্মীয়দের পরিচয়, স্কুলের তথ্যসমূহ লিপিবদ্ধ থাকছে। এ বিশেষ ফর্মটি মূল্যায়ন করার জন্য আবার বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে ডিসিসিসহ অন্যান্য সিটি করপোরেশনগুলোতে একযোগে হালনাগাদের কাজ শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়টিকে আগানো বা পিছানো যেতে পারে বলেও জানান তিনি।

ড. সাদিক আরো বলেন, আমাদের মাঠকর্মীরা তথ্য সংগ্রহের পাশাপাশি পূর্বে যারা জাতীয় পরিচয় পত্র নেয়নি তাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন।

পূর্বের হালনাগাদ শেষে প্রায় ৪৭ লাখ ভোটার হতে মাত্র ৭ লাখ ভোটারের পরিচয়পত্র দেয়া হয়েছিল। বাকী ৪০ লাখ হতে ইতিমধ্যে আনুমানিক ১৪লাখ পরিচয়পত্র বিতরণ হয়ে গেছে।

জাতীয় পরিচয়পত্র কবে নাগাদ দেয়া হবে এমন প্রশ্নের জবাবে এনআইডি’র মহাপরিচালক আখতারউজ্জামান সিদ্দীক বলেন, আমাদের খসড়া তালিকা চূড়ান্ত হওয়ার পর জাতীয় পরিচয়পত্র মুদ্রণ শেষে বিতরণ করা হবে।