http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

আজ শনিবার ব্যাংক খোলা 
    A+ A A-

কাগজ ডেস্ক : আজ শনিবার ব্যাংক খোলা থাকবে। ঈদের আগে লেনদেনের সুবিধার জন্য বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ছুটির মধ্যেও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার শবে কদরের ছুটি থাকার পরও সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের শিল্পঘন এলাকার ব্যাংকের শাখাগুলো খোলা ছিল।

শনিবারের পর আগামী মঙ্গলবার আবার ব্যাংক খোলা পাওয়া যাবে।

শনিবার ব্যাংক খোলা রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঈদের আগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের লেনদেনের বিষয়টি বিবেচনায় রেখে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফাস্ট কলাম -এর সকল খবর