http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

ফ্রান্সের ভবিষ্যৎ কোচ জিদান!
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় হিসেবে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন ফ্রান্সের জিনেদিন জিদান। এবার কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সাবেক ফরোয়ার্ড। লরাঁ ব্লাঁ বিদায় নেওয়ায় আপাতত ফাঁকা আছে জাতীয় দলের প্রধান কোচের পদটি। এই তো মোক্ষম সুযোগ। কিন্তু না, নিজেকে কোচ হিসেবে প্রস্তুত করার পর প্রার্থী হবেন ৯৮’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য।

ভবিষ্যতে জিদানের কোচ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লে গ্রেয়ে। বলেন, ‘এটা দারুণ খবর। জাতীয় দলের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন জিদান। যদিও এমুহূর্তে তা সম্ভব নয় তবে আগামী ১০ বছরের মধ্যে জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন আছে তার।’

কোচিং ক্যারিয়ার শুরু করতে মরিয়া ৪০ বছর বয়সী জিদান। লক্ষ্য পূরণে কাজও শুরু দিয়েছেন কিংবদন্তী এই ফুটলার। বর্তমানে স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করছেন। তাই লে গ্রেয়ের বিশ্বাস ভবিষ্যতে ফ্রান্সের কোচ হবেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের খেলেয়াড়।

১৯৯৮ সালে বিশ্বকাপ ও ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়ন্স শিপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন জিদান। তার দুর্দান্ত নৈপূণ্যেই শিরোপা জেতে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি।