http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

চীনের বেকহাম হবেন দ্রগবা
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম। তার পদাঙ্ক অনুসরণ করেছেন আইভোরিকোস্টের দিদিয়ের দ্রগবা। ফুটবলের জন্য যুক্তরাষ্ট্র নয়; চেলসির সাবেক তারকা বেছে নিয়েছেন চীনকে। 

বেকহামের মতো তারকাকে যুক্তরাষ্ট্রের কাব লা গ্যালক্সি দলে নেয় ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি নিজেদের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে। ইংলিশ মিডফিল্ডারকে দলে নিতে তারা খরচ করে কাড়িকাড়ি ডলার। সে পথেই হেঁটেছে চীনের কাব সাংহাই সেনহুয়া।

বেকহামের থেকে যে অনুপ্রেরণা পেয়েছেন এটি পরিষ্কার দ্রগবার কথায়, ‘হয়তো এটি একটি ছোট আকাক্সক্ষা। এক্ষেত্রে ডেভিড বেকহামের উদাহরণ দিতে চাই। আমেরিকায় তার চলে যাওয়াকে সমর্থকরা ভালো পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেনি।’

‘একই ভাবে আমি সেখানে যাচ্ছি। আমি চীনের ফুটবলের জন্য ভালো কিছু করতে চাই। আমি তাদের ফুটবলের জাগরণে ও উন্নয়নে সাহায্য করতে চাই।’

চেলসিতে পার করেন সফল আটটি বছর। লন্ডনের এই কাবটিকে বর্তমান মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোয় বড় ভূমিকা রাখেন দ্রগবা। এরপরও দলটিকে না বলে দিলেন দ্রগবা।

খেলার সংবাদ -এর সকল খবর