http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

বাংলাদেশের জালে পাঁচ গোল ইয়েমেনের
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খালি হাতেই ফিরছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হেরেছে কোচ সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরা। রোববার ‘ডি’ গ্রুপের খেলায় ইয়েমেন ৫-১ উড়িয়ে দিয়েছে লাল-সবুজদের।

কাঠমণ্ডু দশরথ স্টেডিয়ামে ১৪ মিনিটে এগিয়ে যায় ইয়েমেন। মিডফিল্ডার মোহাম্মদ আল সারোরির বামপায়ের দুর্দান্ত শটে পরাস্ত হন বাংলাদেশ গোলরক্ষক সবুজ দাস রঘু।

২১ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ইয়ামিন মুন্না বক্সে সোহেল রানাকে বল বাড়িয়ে দেন। কিন্তু সোহেলের শট ক্রসবারের ওপর দিয়ে যায় বাইরে। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইয়েমেন। গোল করেন ফরোয়ার্ড ইয়াসের আল গারব। ৩৩ মিনিটে সাদ্দাম হোসেনের গোলে বিরতির আগে ৩-০ তে এগিয়ে যায় ইয়েমেন।

৭১ মিনিটে বাংলাদেশের বদলি গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে পরাস্ত করে ইয়েমেনকে ৪-০ তে এগিয়ে নেন ইয়াসের। তিন মিনিট পর মোহামেডানের সোহেল রানার পাসে বাংলাদেশকে একমাত্র গোলটি উপহার দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সোহেল রানা। ৮৬ মিনিটে বাংলাদেশের হারের কফিনে শেষ পেরেক ঠুুকেন সালেম।

এদিকে ম্যাচ শেষে ইরানিয়ান রেফারি জাহানবাজির সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই লালকার্ড দেখেন ইয়েমেনের ইয়াসের আল গারব ও মোতাজ কাইদ।

গ্রুপ পর্বে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৪-১ হার দিয়ে প্রতিযোগিতা শুরু করে লাল-সবুজরা। পরের ম্যাচগুলোতে যথাক্রমে উজবেকিস্তানের কাছে ২-১ গোলে ও জর্ডানের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে যুব দল। সোমবার দেশে ফিরবে বাংলাদেশ।

খেলার সংবাদ -এর সকল খবর