

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
স্পোর্টস ডেস্ক : ভারতের মেঘালয়ে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দু’টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ।
মেঘালয়ের রাজধানী শিলংয়ে সাত জাতির টুর্নামেন্টের জুনিয়র ডাবল ও ক্যাডেট দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। রোববার বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা এ তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিলো একটি পদকের। সেখানে আমরা দু’টি পদক পেয়েছি।’
সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চারটি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতার জুনিয়র ডাবলসে সাত দেশের মধ্যে বাংলাদেশের পলাশ ও জুবায়ের নেপাল ও শ্রীলংকার প্রতিযোগিদের হারিয়ে ব্রোঞ্জ জেতেন। অন্যদিকে ক্যাডেট দলগত ইভেন্টে বাংলাদেশের জাবেদ, সামীর ও হৃদয় নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের প্রতিযোগিদের হারিয়ে তৃতীয়স্থান অর্জন করেন।

