

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
স্পোর্টস ডেস্ক : বুধবার জাতীয় শূটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরমিন আশা। গুলশান শূটিং ক্লাবে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় ৪৭১ স্কোর করেছেন তিনি।
এই ইভেন্টে রুপা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম (৪৫২.৭) এবং ব্রোঞ্জ পান একই ক্লাবের মিতি দেওয়ান (৪৪৬.৬ স্কোর)।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ১,১৩৩ স্কোর করে সোনা জিতেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন।
এই ইভেন্টে রমজান আলী রুপা এবং আনোয়ার হোসেন ব্রোঞ্জ পদক জিতেছেন।
বৃহস্পতিবার ১০ মিটার এয়ার পিস্তল (পুরুষ), ৫০ মিটার রাইফেল প্রোন (মহিলা), ২৫ মিটার স্পোর্ট পিস্তল (মহিলা) এবং স্কিট শূটিংয়ের ফাইনাল হবে।

