

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম বলেছেন, ভিক্টরিয়া একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার হওয়ায় তিনি গর্বিত। কন্টাক্ট মিডিয়ার সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেকহাম বলেন, “দেখুন আমাদের আমাদের চার চারটি সন্তানের মধ্যে একজনের বয়স এক বছরো হয়নি। ভিক্টরিয়ার জন্য এটা খুবই কষ্টদায়ক আর পরিশ্রম সাধ্য। তারপর রয়েছে ওর সঙ্গীতচর্চা। সত্যি বিস্ময় এজন্য ওকে নিয়ে গর্বিত।”
৩৭ বছর বয়সী বেকহাম বলেন, “মানুষ ভাবে ও খুব কষ্ট করছে। মজার বিষয় হচ্ছে ভিক্টরিয়া এসব মোটেও পাত্তা দেয় না। সবকিছু ছাপিয়ে নিজেকে একজন বিশ্বমানের ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেটা বিশাল কিছু মানুষ এখন এটাই ভাবে মানুষের এই ভাবনাটা এখন ইতিবাচকও বটে।”
বেকহাম আরো বলেন, “ও যা করছে আমি হলে নির্ঘাৎ ফেল মারতাম। স্রষ্টাকে ধন্যবাদ ও ছিল বলেই এমনটা হয়েছে। আমাকে খুব কমই বিষয়গুলো নিয়ে ভাবতে হয়েছে।”

