http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

মাগুরায় অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
    A+ A A-

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় মাগুরায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার সকালে শুরু হয়েছে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্ট।

বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও মাগুরার জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ৪টি ক্রিকেট দল।