

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে খেলতে পারবেন না রাশিয়ার সভেৎলানা কুজনেৎসোভা, এস্তোনিয়ার কাইয়া কানেপি ও ইতালির ফ্লাভিয়া পেনেত্তা। তিনজনই প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।
যদিও তাদের সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি ইউএস টেনিস অ্যাসোসিয়েশন। ২০০৪ সালে ইউএস ওপেনের শিরোপা জেতেন কুজনেৎসোভা। আর ফ্রাঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন ২০০৯ সালে। গ্র্যান্ড সø্যাম জয়ের সুবাদে ২০০৭ সালে দখল করেছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান। অবশ্য বর্তমান বিশ্ব র্যাঙ্কিং তালিকায় তার অবস্থান ৪৮।
ইউএস ওপেনে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কারণ না জানালেও গোড়ালির চোটের জন্য কানেপি সরে দাঁড়িয়ে ছিলেন উইম্বলডন ও লন্ডন অলিম্পিক থেকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৫। আর পেনেত্তা রয়েছেন ১৮তম স্থানে।
এদিকে ইউএস ওপেনে পুরুষ বিভাগের শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন রজার ফেদেরার। সম্প্রতি প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন সুইস তারকা। দ্বিতীয় বাছাই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ এবং অলিম্পিকে স্বর্ণপকদ জয়ী ইংল্যান্ডের অ্যান্ডি মারে হয়েছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই।
হাঁটুর চোটের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না স্পেনের রাফায়েল নাদাল। স্বদেশী ডেভিড ফেরার হয়েছেন চতুর্থ বাছাই। প্রতিযোগিতার ড্র হবে বৃহস্পতিবার। আর কোর্টে ম্যাচ গড়াবে আগামী সোমবার থেকে।

