
বুধবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারের অদূরে মানিকদিহি মোড়ে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক দু’জন মারাত্মক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ড্রাইভারের ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ছবিঃ ওয়াহিদুজ্জামান মিলন

রাজগঞ্জ (যশোর) : রাজগঞ্জ থেকে নেংগুড়াহাট পাঁকা সড়কটি দীর্ঘ একযুগেও সংস্কার না হওয়ায় পিচ খোয়া উঠে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে ছবিঃ জিম.এম. বাবু

যশোরে মাইক্রোবাসে এ্যাম্বুলেন্সের সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে অবাধে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রাখায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় -গ্রামের কাগজ

গতকাল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলী রেজা রাজু -গ্রামের কাগজ

অভয়নগরে শেখ আব্দুল ওহাব মডেল কলেজে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব -গ্রামের কাগজ

নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের উদ্যোগে খুলনা জেলা বার কাউন্সিল অডিটোরিয়ামে ‘বাংলাদেশ আইন শিক্ষার সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ও দায়রা জজ জিএম সালাহ উদ্দিন -গ্রামের কাগজ

যশোর আছিয়া ক্রিকেট ইনস্টিটিউটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান -গ্রামের কাগজ

যশোর সহ দক্ষিণবঙ্গে সড়ক পরিবহন শ্রমিকদের ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শংকরপুর বাসস্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা শ্রী ভূষণ ঘোষ -গ্রামের কাগজ